Menu |||

যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, সে প্লেনে আমিও চলাচল করবো- প্রধান মন্ত্রী শেখ হাসিনা

অগ্রদৃষ্টি ডেস্কঃ রাষ্ট্রপতি ও সরকার প্রধানসহ ভিভিআইপিদের জন্য আলাদা করে নতুন এয়ার ক্রাফ্ট কেনার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা বিমান কেনাকে ‘বিলাসিতা’ উল্লেখ করে তিনি বলেন, যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, সে প্লেনে আমিও চলাচল করবো।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরি ও মরক্কো সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত রোববার (২৭ নভেম্বর) হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে তুর্কমেনিস্তানের রাজধানী  আশগাবাতে জরুরি অবতরণ করেছিল বিমানটি। সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতিতে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পোঁছান।

এ ঘটনার পর বিমান মন্ত্রী রাশেদ খান মেনন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এয়ার ক্রাফ্ট কেনার কোনো প্রয়োজন নেই। আমরা তো এয়ার ক্রাফ্ট দেশের জন্য কিনেছি। ব্যক্তি মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য আলাদা কেনা, এই বিলাসিতা করার মতো সময় এখনও আমাদের দেশে আসেনি।

‘কারণ গরীবের ঘোড়া রোগ না হওয়াই ভালো। ঘোড়াকে খাওয়াতে, লালন-পালন করতে যথেষ্ট খরচ লাগে। এটার (আলাদা উড়োজাহাজ) প্রয়োজন নেই, এটা আমরা চাইও না, যোগ করেন শেখ হাসিনা’

শেখ হাসিনা আরও বলেন, যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, দেশের মানুষ যাচ্ছে, সেখানে যদি আমার নিরাপদবোধ না থাকে, তাহলে আমার আলাদা প্লেন নিয়ে কী লাভ। আমি মানুষের সাথে চলি। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। মানুষের সঙ্গেই চলবো, তাদের জন্যই রাজনীতি করবো।

বিমানে যান্ত্রিক ত্রুটি কোনো ষড়যন্ত্র ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা একটা যান্ত্রিক দুর্যোগ ছিল, আর কিছু না। হয়ত যান্ত্রিক কিছু একটা হয়েছে। এটা তদন্ত করা হচ্ছে, তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটেনি। সহি সালামতে আছি, আপনাদের সামনে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

এ সময় তিনি ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, সেই হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করা, যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেওয়াসহ বিভিন্ন সময় তাকে হত্যা চেষ্টার কথা তুলে ধরে বলেন, ঝুঁকি নিয়েই এসেছি, ঝুঁকি নিয়েই এদেশের মানুষের জন্য কাজ করছি। জীবন যতদিন আছে কেউ ততদিন ক্ষতি করতে পারবে না।

‘ক্রটি যান্ত্রিক কারণেই হতে পারে, আবার মনুষ্য সৃষ্টও হতে পারে।’

সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। ব্রাজিলে কি হলো ফুটবল প্লেয়ারসহ প্লেন ক্র্যাশ করলো। এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিমানবন্দরে নিরাপত্তা ও বাংলাদেশ বিমানে অত্যাধুনিক বিমান সংযোজনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে দুটি দেশের প্রশ্ন ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

» আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্বাস

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, সে প্লেনে আমিও চলাচল করবো- প্রধান মন্ত্রী শেখ হাসিনা

অগ্রদৃষ্টি ডেস্কঃ রাষ্ট্রপতি ও সরকার প্রধানসহ ভিভিআইপিদের জন্য আলাদা করে নতুন এয়ার ক্রাফ্ট কেনার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা বিমান কেনাকে ‘বিলাসিতা’ উল্লেখ করে তিনি বলেন, যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, সে প্লেনে আমিও চলাচল করবো।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরি ও মরক্কো সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত রোববার (২৭ নভেম্বর) হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে তুর্কমেনিস্তানের রাজধানী  আশগাবাতে জরুরি অবতরণ করেছিল বিমানটি। সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতিতে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পোঁছান।

এ ঘটনার পর বিমান মন্ত্রী রাশেদ খান মেনন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন এয়ার ক্রাফ্ট কেনার কোনো প্রয়োজন নেই। আমরা তো এয়ার ক্রাফ্ট দেশের জন্য কিনেছি। ব্যক্তি মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য আলাদা কেনা, এই বিলাসিতা করার মতো সময় এখনও আমাদের দেশে আসেনি।

‘কারণ গরীবের ঘোড়া রোগ না হওয়াই ভালো। ঘোড়াকে খাওয়াতে, লালন-পালন করতে যথেষ্ট খরচ লাগে। এটার (আলাদা উড়োজাহাজ) প্রয়োজন নেই, এটা আমরা চাইও না, যোগ করেন শেখ হাসিনা’

শেখ হাসিনা আরও বলেন, যে প্লেনে দেশের সাধারণ মানুষ চলাচল করবে, দেশের মানুষ যাচ্ছে, সেখানে যদি আমার নিরাপদবোধ না থাকে, তাহলে আমার আলাদা প্লেন নিয়ে কী লাভ। আমি মানুষের সাথে চলি। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। মানুষের সঙ্গেই চলবো, তাদের জন্যই রাজনীতি করবো।

বিমানে যান্ত্রিক ত্রুটি কোনো ষড়যন্ত্র ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা একটা যান্ত্রিক দুর্যোগ ছিল, আর কিছু না। হয়ত যান্ত্রিক কিছু একটা হয়েছে। এটা তদন্ত করা হচ্ছে, তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটেনি। সহি সালামতে আছি, আপনাদের সামনে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

এ সময় তিনি ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, সেই হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করা, যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেওয়াসহ বিভিন্ন সময় তাকে হত্যা চেষ্টার কথা তুলে ধরে বলেন, ঝুঁকি নিয়েই এসেছি, ঝুঁকি নিয়েই এদেশের মানুষের জন্য কাজ করছি। জীবন যতদিন আছে কেউ ততদিন ক্ষতি করতে পারবে না।

‘ক্রটি যান্ত্রিক কারণেই হতে পারে, আবার মনুষ্য সৃষ্টও হতে পারে।’

সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। ব্রাজিলে কি হলো ফুটবল প্লেয়ারসহ প্লেন ক্র্যাশ করলো। এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিমানবন্দরে নিরাপত্তা ও বাংলাদেশ বিমানে অত্যাধুনিক বিমান সংযোজনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে দুটি দেশের প্রশ্ন ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 16 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।