এম এস ইসলাম বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলার শিবপুর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে স্কয়ার এয়ার লিমিটেডের একটি হেলিকপ্টার কৃষি জমিতে জরুরী অবতরণ করেছে ।
রবিবার দুপুর ২টার দিকে শিবপুরের বান্দারদিয়া গ্রামের একটি কৃষি জমিতে এই হেলিকপ্টার অবতরণ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় যায়, স্কয়ার এয়ার লিমিটেডের হেলিকপ্টার এস ২ এজিএস ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দ্রুত হেলিকপ্টারটি শিবপুরের বান্দারদিয়ার কৃষি জমিতে অবতরণ করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, ‘খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা সহ আমরা ঘটনাস্থলে যাই। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত একটি কৃষি জমিতে অবতরণ করা হয় হেলিকপ্টারটি। এতে পাইলট ক্যাপ্টেন কামাল ও হেলিকপ্টার অক্ষত রয়েছে’।
এ ঘটনায় হেলিকপ্টার ও পাইলটের কোন ক্ষয় ক্ষতি হয়নি। পরে ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার দিয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর হেলিকপ্টারটি আকাশে উড্ডয়ন করতে সক্ষম হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












