মিজানুর রহমান ( লোহাগাড়া) : লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রী মাইমুনা আক্তার মীনার লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে অসংখ্য মানুষের উপস্থিতিতে মা এবং চাচার কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই সেলিম প্রতিবেদককে মুঠোফোনে জানান, আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৫:৩০ টায় লাশ হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মেয়েটির চাচা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। মামলা নং- ৭ । তারিখ: ১১/১২/১৬ইং । বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
মেয়েটির স্বামীর সাথে যোগাযোগ করা হয়েছে কীনা প্রশ্ন করা হলে এসআই সেলিম বলেন, তাঁর স্বামীর সাথে আমরা যোগাযোগ করিনি। তিন বছর আগে প্রবাসী আইয়ুবের সাথে তার বিয়ে হয়।মীনার আট মাসের একটি মেয়ে আছে। বর্তমাসে সে নানার বাড়িতে আছে বলে জানান তিনি।
মহিলাটির বাপের বাড়ি কলাউজান বাইন্না পুকুর পাড়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












