মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হলেন কনকপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, কামালপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলাউর রহমান এবং আখাইলকুড়া ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খয়েজ আহমদ।
উপরোক্ত বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে পৃথক পৃথক ভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে; উনারা এই মুহুর্তে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












