স্টাফ রিপোর্টার।।পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন মৌলভীবাজার পৌরসভা কর্মচারী ।
গত মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার পৌরসভা কর্মচারী সংসদের উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় পৌর মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলররা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। সিলেট বিভাগীয় কর্মচারী সংসদের সাধারন সম্পাদক সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌরসভা কর্মচারী সংসদের সাধারন সম্পাদক শর্মিলা দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ শাহ মইনুদ্দিন, আবুল হোসেন, এ কে এম নুরুজ্জামান,আব্দুল মতিন ও রনধীর রায়। এ সময় বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা জাতীয় করনের দাবী জানান।মানববন্ধনে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












