মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাদিয়া কমিউনিটি সেন্টারে ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ এর সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ,অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম,সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব,সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সরওয়ার আহমদ, জাতীয় পার্টির জেলা সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন,আনহার আহমদ সমশাদ, ইদ্রিস আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, নকুল চন্দ্র দাশ (পরিচালক, ঈশিতা মিডিয়া), ও ইউপি সদস্য সাংবাদিক আব্দুল হামিদ। পবক্তারা জেলা সাংবাদিক ফোরামের অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বলেন জেলা সাংবাদিক ফোরাম জেলা সাংবাদিকদের কল্যানে কাজ করে যাচ্ছে। আগামীতে এই ফোরাম থেকে সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি হবে এই আশা ব্যক্ত করা হয়। পরে জনপ্রতিনিধি হিসেবে নবনির্বাচিত তিন সাংবাদিকদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












