Menu |||

মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে ডিএসসিসির অভিযান শুরু : প্রথম দিনে ৬৩ মামলা

ডেস্ক নিউজ : মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে ৬৩টি মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, ১ লাখ ২৭ হাজার ৬শ’ টাকা জরিমানা, ২টি গাড়ি ডাম্পিং ও ১৪টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে বলে অভিযানের প্রধান সমন্বয়ক ও ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বাসসকে জানান।

তিনি জানান, নগরীর যানজট ও যাত্রীদের দুর্ভোগ কমাতে ডিএসসিসি ২০ বছরের বেশি পুরনো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করছে। অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করছে। আগামী ১৪ কর্মদিবস পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলবে।

ডিএসসিসি সূত্র জানায়, নগরীর গোলাপশাহ মাজার ও খিলগাঁও খিদমাহ মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মাজহারুল ইসলাম। মতিঝিল সিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।

সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী নেয়া, বাসের আসন নোংরা-ভাঙাচোরা থাকা এবং ভাড়ার তালিকা, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন না থাকাসহ বিভিন্ন অপরাধে ৬৩টি মামলা ও জরিমানা করা হয়। এছাড়া ২০ বছরের পুরানো হওয়ায় দুইটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, ড্রাইভিং লাইসেন্স ও বিআরটিএ’র আইন অনুযায়ী নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে গণপরিবহন চালকদের আইনের আওতায় আনা হবে।

গত ৫ মার্চ থেকে টানা ১ মাস অভিযান পরিচালনা করে ডিএসসিসি। ওই অভিযানে ৭২ চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১ হাজার ১৮৮টি মামলা, ২৬ লাখ এক হাজার ৫০ টাকা জরিমানা ও ৬৫টি বাস-মিনিবাস ডাম্পিংয়ে পাঠানো হয়। (বাসস)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

» খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

» কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

» কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

» টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

» মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

» কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

» বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

» কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে ডিএসসিসির অভিযান শুরু : প্রথম দিনে ৬৩ মামলা

ডেস্ক নিউজ : মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে ৬৩টি মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, ১ লাখ ২৭ হাজার ৬শ’ টাকা জরিমানা, ২টি গাড়ি ডাম্পিং ও ১৪টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে বলে অভিযানের প্রধান সমন্বয়ক ও ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বাসসকে জানান।

তিনি জানান, নগরীর যানজট ও যাত্রীদের দুর্ভোগ কমাতে ডিএসসিসি ২০ বছরের বেশি পুরনো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করছে। অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করছে। আগামী ১৪ কর্মদিবস পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলবে।

ডিএসসিসি সূত্র জানায়, নগরীর গোলাপশাহ মাজার ও খিলগাঁও খিদমাহ মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মাজহারুল ইসলাম। মতিঝিল সিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।

সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী নেয়া, বাসের আসন নোংরা-ভাঙাচোরা থাকা এবং ভাড়ার তালিকা, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন না থাকাসহ বিভিন্ন অপরাধে ৬৩টি মামলা ও জরিমানা করা হয়। এছাড়া ২০ বছরের পুরানো হওয়ায় দুইটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, ড্রাইভিং লাইসেন্স ও বিআরটিএ’র আইন অনুযায়ী নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে গণপরিবহন চালকদের আইনের আওতায় আনা হবে।

গত ৫ মার্চ থেকে টানা ১ মাস অভিযান পরিচালনা করে ডিএসসিসি। ওই অভিযানে ৭২ চালককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১ হাজার ১৮৮টি মামলা, ২৬ লাখ এক হাজার ৫০ টাকা জরিমানা ও ৬৫টি বাস-মিনিবাস ডাম্পিংয়ে পাঠানো হয়। (বাসস)

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 28 Aug.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।