ডেস্ক নিউজ: অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে আদালত মনিরুল হক সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশও দিয়েছেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের পর টানা দুবার মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মনিরুল ইসলাম সাক্কু। এর মধ্যে সবশেষ গত ৩০ মার্চ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমাকে পরাজিত করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












