ফুটবল তারকা লিওনেল মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
বুয়েনেস আইরেসে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মেসিকে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফার শৃঙ্খলা কমিটি। গত ২৮ মার্চ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এর ফলে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তিনি খেলতে পারেননি।
সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের করা আপিল গ্রহণ করে নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফার আপিল কমিটি।
বৃহস্পতিবার জুরিখে শুনানি শেষে আপিল কমিটি বলছে, শাস্তির জন্য মেসির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সেই সঙ্গে মেসির ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও প্রত্যাহার করা হয়েছে।
আপিল কমিটি বলছে, ফুটবল খেলার মাঠে রেফারিদের প্রতি যেমন সম্মান দেখাতে হবে, তেমনি ম্যাচে পক্ষপাতমূলক কোন আচরণও গ্রহণযোগ্য নয়।
শাস্তি তুলে নেয়ায় এখন আর বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় অংশ নিতে বাধা থাকবে না মেসির।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












