ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ স্থগিতাদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।
আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (০৩ এপ্রিল) দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই ফের সাময়িক বরখাস্ত হওয়া আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সকালে রিট আবেদনটি দায়ের করেন তার আইনজীবী আব্দুল হালিম ক্বাফী।
এদিকে দ্বায়িত্ব নেওয়ার ১০ মিনিটের মধ্যে দেওয়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশও চ্যালেঞ্জ করে রিট করা হচ্ছে।
বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, ‘আমরা রিট দায়ের প্রস্তুতি প্রায় শেষ করেছি। যেকোনো সময় এটি দায়ের করা হবে’।
রোববার (০২ এপ্রিল) পৃথক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
অগ্রদৃষ্ট.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












