অগ্রদৃষ্টি ডেস্ক: চার বছর ধরে খাদ্যনালীর যন্ত্রণায় ভুগছে ভারতের দেওবন্দ মাদ্রাসায় অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী তরুণ রাশেদুল ইসলাম (২১)। চিকিৎসা বাবদ দুই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে ইতোমধ্যেই। তবু আরোগ্য পায়নি সে। রাশেদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খামারধল্যা গ্রামে।
দিল্লির মেট্রো হাসপাতালের ডাক্তার আজমত করিম বলেছেন, ‘খাদ্যনালিতে অতিরিক্ত মাংস ধরা পড়েছে। রোগটি তার জন্মগত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যনালীতে বেড়ে উঠেছে গোশতের অতিরিক্ত একটি টুকরো। অপারেশন করাতে হবে৷ না হয় বছরখানেকের মধ্যেই তার গলা আটকে যাবে পরোপুরি। অপারেশন বাবদ সাড়ে ৬ লাখ রুপি (বাংলাদেশি ৮ লাখ টাকা) লাগবে।’
চিকিৎসা অর্থের খোঁজে মরিয়া হয়ে উঠেছে তার পরিবার, বন্ধু-স্বজন। বড় ভাই টাঙ্গাইলের ছোটখাটো একজন ব্যবসায়ী৷ দিন আনে দিন খায়- পুঁজি বলতে এতোটুকুই। বাবা আবদুল আজিজ পুলিশ সদস্য। ছেলের চিকিৎসাঅর্থের যোগাড়ে ইস্তফা দিয়েছেন। বছরখানেকের ভেতর ১২ লাখ টাকার মতো মিলবে অবসর পরবর্তী সরকারি ভাতা। তাই তার পরিবার কোনো সহযোগিতা নয়- মাত্র ১ বছরের জন্য ঋণ চান তারা। ঋণ দিতে আগ্রহীরা যোগাযোগ করুন- শেখ মাসউদুর রহমান : +৮৮০১৭২১ ৯৯৬১১৩ (বাংলাদেশ), মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ : +৯১ ৮১৭১৯৬৫৭৯২ (ভারত)। ব্যাংক এ্যাকাউন্ট : মামুন, সাউথইস্ট ব্যাংক লি. এ্যাকাউন্ট নম্বর ১৩৭৬, টাঙ্গাইল শাখা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












