লক্ষ্মীপুরে মেঘনী নদীতে তীব্র স্রোতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। কমলনগর উপজেলার লুধুয়া ও বাত্তিরখাল এলাকায় থেকে শনিবার রাতে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে রামগতি এলাকার মেঘনা নদীতে তীব্র স্রোতে তারা নিখোঁজ হন। এদের মধ্যে ৫জনের পরিচয় পাওয়া গেচে। তারা হলেন-ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর গ্রামের মফিজুল হকের ছেলে ছালাহ উদ্দিন,তার ছোট ভাই হাবিব, রফিকুল ইসলামের ছেলে আল আমিন রাসেল, টিটু মাঝি রয়েছেন।
পুলিশ ও উদ্ধার হওয়া জেলেরা জানান, ভোলা যাওয়ার জন্য লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাট উপস্থিত হন। পরে লঞ্চ না পেয়ে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে ভোলার দৌলতখানের উদ্দেশে রওনা দেন তারা। মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারটি বিকল হয়ে পড়ে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তীব্র স্রোতের ঢেউয়ের আঘাতে ট্রলারটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়। এসময় ট্রলারের লোকজনসহ ৯জন নদীতে ডুবে নিখোঁজ হন। পরে শনিবার সন্ধ্যায় জেলেরা মাছ ধরতে গেলে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে লুধূয়া ও বাত্তিরঘাট এলাকায় নিয়ে আসে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়া ৯জনকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। পরে তাদেরকে পরিবারের কাছে দেয়া হয়েছে।











