আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটির পার্লামেন্টের কাছে হেলিকপ্টার থেকে ড্রোন দিয়ে ছবি তোলার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি দুই সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে মুক্তি দেয়া হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টার্কিশ রেডিও ও টেলিভিশনের ক্যামেরা পারসন লাউ হন মেং, প্রতিবেদক মক চাই লিন ও তাদের স্থানীয় দোভাষী অং নাইং সোয়ে ও চালক হ্লা থিওকে মুক্তি দেয় মিয়ানমার। শুক্রবার সকালে মুক্তিপ্রাপ্তদের মধ্যে দোভাষী ও গাড়িচালক জেল থেকে ছাড়া পেয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
গত ১১ নভেম্বর মিয়ানমারের একটি আদালত এই চারজনকে দুই মাসের কারাদণ্ড দেয়। তবে এ সাজার প্রেক্ষিততে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এদিকে, গত ২৭ ডিসেম্বর দুই বিদেশি সাংবাদিক সিঙ্গাপুরের নাগরিক লাউ ও মালয়েশিয়ার বাসিন্দা মক চাই লিনকে ১৫ দিনের রিমাণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত।
গত ২৩ অক্টোবর ওই দুই বিদেশি সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এতে অপরাধ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত জেল হতে পারত।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












