সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও সাড়ে চারশ’ হাজি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, হুড়োহুড়ি শুরুর সঙ্গে সঙ্গেই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি সিভিল ডিফেন্সও এক বিবৃতিতে জানিয়েছে, হাজিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করে যাচ্ছে তাদের কর্মীবাহিনী।
এদিকে হতাহতদের মধ্যদের এখনও পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।
কনস্যুলেটের কনসাল (হজ) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যুর খবর পাইনি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা।
এরই ধারায় গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর মিনার উদ্দেশে রওনা দেন মুসল্লিরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












