অগ্রদৃষ্টি রিপোর্ট।। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন চিত্রনায়িকা দিতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে লিখেছেন, ”কেমোথেরাপির রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি। রেডিয়েশনের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে।
চিকিৎসকদের আর কিছুই করার নেই এমনটা জানিয়ে লামিয়া লিখেন, ”মা মারা যাচ্ছে। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন। উনি ভালো হয়ে যাবেন এ ধরনের সান্ত্বনা দেওয়াও বন্ধ করুন।
চিকিৎসকদের হাতে আর কিছু করার নেই।
লামিয়া আরও লিখেন, ”আল্লাহ যদি সহায় হন তা হলে তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবেন অতি দ্রুত। আল্লাহ আমার মাকে মৃত্যু উপহার দাও। তিনি
আমাদের চিনতে পারছেন না কিন্তু তোমার প্রতি তার বিশ্বাস অবিচল। তিনি আমাদের ডাকতে পারছেন না কিন্তু তোমাকে তিনি মনে করছেন। নিশ্চয়ই আল্লাহ সঠিক কাজটাই করেন।দিতি ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের ৩
নভেম্বর দ্বিতীয় দফায় চেন্নাই নেওয়া হয় তাকে।
প্রথম দফার চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর দেশে আসেন জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আবারও
অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। অবস্থা অপরিবর্তিত থাকার কারণে আবারও তাকে চেন্নাই নেওয়া হয়।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












