স্পোর্টস ডেস্ক: হংকংয়ে জকি ক্লাব কাপ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে মালয়েশিয়ার জালে গুনে গুনে ১০টি গোল করেছে ইয়াং টাইগ্রেসরা। চার জাতির এ টুর্নামেন্টে দাপট দেখিয়েই যাত্রা শুরু করলো গোলাম বাব্বানি ছোটনের শিষ্যরা। বিশ্ব র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮০। তাদের থেকে ২২ ধাপ পেছনে অর্থাৎ ১০২ তম অবস্থানে আছে বাংলাদেশ।
প্রথমার্ধেই মালয়েশিয়ার জালে ছয় বার বল জড়িয়েছে বাংলাদেশ। ১৩ মিনিটে শুরু করেন ডিফেন্ডার সাজেদা। এরপর দুই মিনিটের ব্যবধানে, ১৮ ও ২০ মিনিটে স্ট্রাইকার তহুরা করেন দুই গোল। ২২ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। এরপর ২৪ মিনিটে গোল করেন আনাই মোগিনী। বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে আরও এক গোল করে শামসুন্নাহার (জুনিয়র)।
দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করলেও একটি হজমও করতে হয়েছে। ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। মেয়েরা যে কতদিন পর গোল খেলো তা মনে করতে গেলেও দীর্ঘক্ষণ মাথা চুলকাতে হবে। কেননা অনূর্ধ্ব ১৫ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে এক গোলও হজম করেনি তারা। গোল খাওয়ার পরের মিনিটেই জোড়া গোলে ৮-১ করে শামসুন্নাহার। এরপর নিজের দ্বিতীয় গোলটি করেন আনাই। ৭০তম মিনিটে শেষ গোলটি করে নিলুফা ইয়াসমিন।
জকি ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশ এবং মালয়েশিয়া ছাড়াও খেলছে ইরান ও স্বাগতিক হংকং।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












