মিয়ানমারে চলমান মানবাধিকার লংঘন নিয়ে দেশটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার দেশটির রাজধানী নাইপিদেও শহরে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাভরস ল্যাম্বিরিডিস, ইইউ’র দূত রোনাল্ড কোবিয়া এবং আরেকজন ঊর্ধ্বতন কূটনীতিক বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে মিয়ানমারের সঙ্গে চলমান জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইইউ’র ওই প্রতিনিধি দল তিন দিনের সফরে এখন মিয়ানমার রয়েছে। সেখানে সামরিক প্রতিনিধি, সংসদ সদস্য ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে আজকের ওই বৈঠকে বসছেন তারা। এর আগে মিয়ানমারের সঙ্গে ২০১৪ ও ২০১৫ সালে আরও দু’বার বৈঠক করেছিল ইইউ।
গত ৯ নভেম্বর থেকে দেশটির বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, সরকারি বাহিনী সেখানে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ৩০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












