বাংলাদেশে একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালী জেলার ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কিছুক্ষণ আগে এই রায় ঘোষণা করেছে।
সাবেক মুসলীম লীগ কর্মী ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি অপরাধে অভিযোগ গঠন করা হয় গত বছরের ১৮ই ডিসেম্বর।
এসব অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে ট্রা্ইব্যুনাল।
ফোরকানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে।
গত বছরের ২৫শে জুন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করে।
চলতি বছরের জানুয়ারিতে এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
গত ১৪ই জুন এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।











