খাগড়াছড়ি থেকেঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামী লীগে যোগ দিলেন তবলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী আবুল কাশেম ভূঁইয়াসহ প্রায় ৫ শতাধিক স্থানীয় নেতাকর্মী।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার তাইন্দং ইসলামিয়া মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে নৌকা প্রতীক দিয়ে দলে যোগ দেন।
তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক, সাধারণ সম্পাদক সুভাস চাকমা প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












