সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাসড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
শনিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে সেটা আমাদের জন্য লজ্জার। আগে মানুষের জীবন, পরে জীবিকা।
আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যের দিকে ছুটছি, তাই বলে জীবিকার কাছে জীবনকে ম্লান করে লাশের মিছিল নিয়ে উন্নয়ন করা যায় না। সড়কে পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বলে জানান তিনি।
মন্ত্রী জানান, চলতি আগস্টের মধ্যেই সব মহাসড়ক থেকে বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে মহাসড়ক থেকে সমস্ত বিলবোর্ড সরানো নির্দেশ মানা না হলে তিনি নিজেই বিলবোর্ড অপসারণে নামার ঘোষণা দেন।
শনিবার সকাল ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার হারুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












