জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলে দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মহাসড়ক চার লেনে উন্নীত করলে ছোট যানবাহনের জন্য আলাদা রাস্তা করার আশ্বাস দেন তিনি।
আজ বুধবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও আবাহনী সমর্থক গোষ্ঠী অনুষ্ঠানটির আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘মহাসড়কে এই মুহূর্তে অটোরিকশা চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে একটা লেনের জায়গা রাখতে। ভবিষ্যতে আমরা যে রাস্তাগুলো করব, সেখানে বাইলেন থাকবে।’
মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে তিন হাজার কিলোমিটার মহাসড়ক রয়েছে। সেখানে অটোরিকশা চলাচল না করলেও দেশে আরও সাড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তা আছে, যেখানে অটোরিকশা চলাচল করতে পারবে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী দাবি করেন।
মহাসড়কে অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোকে ‘মরণ ফাঁদ’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আগে জীবন, তারপর জীবিকা। চালক-মালিকদের কাছে অনুরোধ করব, বাইলেন হওয়ার আগে তিন হাজার কিলোমিটার মহাসড়কে তাঁরা যেন অটোরিকশা না চালান।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির সভাপতি তালুকদার রুহুল আমিন।
পরে চট্টগ্রাম সিটি করপোরেশনে মন্ত্রীর সঙ্গে মেয়রের সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানেও মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে একই ধরনের মন্তব্য করেন মন্ত্রী।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












