অগ্রদৃষ্টি ডেস্ক || মালয়েশিয়ায় ধরা পড়া বিশ্বের `সবচেয়ে লম্বা` বলে কথিত অজগর সাপটি মারা গেছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, পেনাঙ দ্বীপে একটি নির্মাণাধীন ভবনের কাছে অজগরটিকে ধরা হয়েছিল।
প্রায় ২৫-ফুট (আট মিটার) লম্বা সাপটিকে প্রথম দেখা যায় ভেঙে পড়া এক গাছের নীচে।
পেনাং-এর সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা হার্মে হেরিসিয়ান জানান, মৃত্যুর আগে সাপটি ডিম ছেড়েছিল বলে জানা যাচ্ছে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিশ্বে সবচেয়ে লম্বা সাপের রেকর্ড হচ্ছে ২৫ ফুট।
তবে মালয়েশিয়ার সাপটিকে এখনো আনুষ্ঠানিকভাবে মেপে দেখা হয়নি।
মি. হেরিসিয়ান বলেন, এই সাপটির ওজন ২৫০ কেজি এবং এটিকে বাগে আনতে ৩০ মিনিট সময় লেগেছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












