চাঁদপুরের দক্ষিণ মতলব পৌরসভায় জাল ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
বুধবার ভোট গ্রহণ শুরুর সোয়া একঘণ্টা পর দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় পৌনে একঘণ্টা ভোট গ্রহণ স্থগিত ছিল।
মতলব দক্ষিণ থানার এসআই মো. শাহাবুদ্দিন জানান, সকাল সোয়া ৯টার দিকে জাল ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“সংঘর্ষ থামাতে পুলিশ ১৫ রাউন্ডের মতো ফাঁকা গুলি বর্ষণ করেছে।”
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফারহানা ইসলাম জানান, এ সংঘর্ষের ঘটনায় ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌনে একঘণ্টার মতো ভোট গ্রহণ স্থগিত ছিল।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১০টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয় বলে জানান তিনি।
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও পুলিশ কর্মকর্তা কিংবা ইউএনও তা নিশ্চিত করতে পারেননি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












