আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সরকারের অনুরোধে সম্পূর্ণ বৈধভাবে দেশটিতে ইরান সামরিক উপদেষ্টার কাজ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার মস্কোয় ভালদাই সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ল্যভারভ বলেন, ফ্রান্স যখন ইরানকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলে তখন প্যারিস হয়ত একথা ভুলে যায় যে, দামেস্কের অনুরোধে সিরিয়ায় গেছে তেহরান। তাই ফ্রান্সের ভেবেচিন্তে কথা বলা উচিত।
ল্যাভরভ আরো বলেন, ফ্রান্স এবং আমেরিকাই বরং দামেস্কের অনুমতি না নিয়ে দেশটিতে বিশেষ বাহিনী মোতায়েন করেছে, যা সম্পূর্ণ বেআইনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ও ব্রিটেনের ভাড়াটে বাহিনী সিরিয়ায় যুদ্ধ করছে।
এর আগে ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, সিরিয়া ও ইরাকে তার দেশের কোনো সামরিক ঘাঁটি নেই।
জারিফ আরো বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












