ঢাকা: ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর অন্তত চার হাজার ৬শ’ অভিবাসীর মৃত্যু হয়েছে। এর ফলে এরইমধ্যে বছরটিকে সবচেয়ে ‘প্রাণঘাতী’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।
সবশেষ ভূমধ্যসাগরের লিবিয়া ও ইতালি উপকূলে গত ৩ দিনে মধ্যে ৬টি ঘটনায় অন্তত ৩৬৫ অভিবাসী নিখোঁজ হয়েছেন। এদের বেশিরভাগেরই সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় মাত্র ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
এদিকে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা ব্যাপক হারে কমেছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও)।
সংস্থাটি জানায়, চলতি বছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিন হাজার ৭৭৭ জনের সলিল সমাধি হয়। এ বছর এখন পর্যন্ত যে সংখ্যা চার হাজার ৬২১।
অর্থাৎ ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার বেশি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












