বিনোদন ডেস্কঃ আলোচিত চিত্রনায়িকা নাজনিন আকতার হ্যাপি এবং জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনেকে নিয়ে কম জলঘোলা হয়নি।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশ ছাড়লেন হ্যাপি।
নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস হ্যাপি বলেন, ‘চলেই যাচ্ছি! আর ফিরবো না এই দেশে। শুভবিদায়!’
সেই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা নিজের এবং মায়ের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন।
লেখাটি পড়ে অনেকেই আবার মন্তব্য শুরু করে দিয়েছেন। Himika Nahar নামে একজন লিখেছেন seriously! উত্তরে হ্যাপি লিখেছেন seriously!
তবে তার দেশ ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকী কোথায় গেলেন তাও স্পষ্ট করে উল্লেখ করেননি।
সম্প্রতি ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











