অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ দিনমজুর পিতার পক্ষে মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব না হলেও মায়ের ইচ্ছা আর নিজের অদম্য মনোবলের কারণে দরিদ্রতাকে জয় করে পরিবারের কাজের ফাঁকে প্রাইভেট পরিয়ে সেই উপার্জিত অর্থে লেখাপড়া করে এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে রূপা আক্তার। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বানিজ্য বিভাগে রূপা জিপিএ-৫ পেয়েছে। মধ্য শিহিপাশা গ্রামের দরিদ্র দিনমজুর শফিকুল মিয়ার কন্যা রূপা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ব্যাংকার হতে চায়। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় এখন তার কলেজে ভর্তি হওয়া এখন অনিশ্চিত হয়ে পরেছে।
একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে উপজেলার কালুপাড়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের পুত্র রিফাত হোসেন। তার মা বুলু বেগম উপজেলা হাসপাতালের একজন সামান্য আয়া। দরিদ্রতাকে জয় করে রিফাত অন্যের বাড়িতে প্রাইভেট পরিয়ে উপার্জিত অর্থে লেখাপড়া করলেও কোন প্রাইভেট পড়তে পারেনি। রিফাতের স্বপ্ন উচ্চশিক্ষা লাভ করে একজন চিকিৎসক হওয়ার কিন্তু তার মায়ের সামান্য আয়ে তার স্বপ্ন এখন দু:স্বপ্নে পরিণত হয়েছে। পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় তার কলেজে ভর্তি হওয়া এখন অনিশ্চিত হয়ে পরেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












