সিএনজি অটোরিকশার জন্য আলাদা বাইলেন করার কথা ঘোষণা দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে দুর্ঘটনা রোধে ২২টি মহাসড়কে সিএনজি অটোরিকশা নিষিদ্ধের কথা জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলাচলে বাইলেন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনা নেয়া হয়েছে। শুক্রবার সকালে মন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান। সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে সারা দেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ১ আগস্ট থেকে সারা দেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’
মন্ত্রী জানান, দেশে আড়াইলাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্ত সড়কের দৈর্ঘ্য ২১ হাজার কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক প্রায় তিন হাজার কিলোমিটার। তবে এখন থেকে শুধু ২২টি জাতীয় মহাসড়কে বন্ধ থাকবে অটোরিকশা।
সড়কগুলো হলো জাতীয় মহাসড়ক এন-১—কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার),
এন ২—কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস,
এন ৩—জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট,
এন ৪—জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর,
এন ৫—আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা,
এন ৬—কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর,
এন ৭—দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা,
এন ৮—তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী,
এন ১০২—ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল,
এন ১০৫—মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস),
এন ৪০৫—এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল,
এন ৫০২—বগুড়া-নাটোর,
এন ৫০৬—রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম
এন ৫০৭—হাটিকুমরুল-বনপাড়া
এন ৫০৯—বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী,
এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা,
এন ৭০২—যশোর-মাগুরা,
এন ৭০৪—ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া,
এন ৭০৬—চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল,
এন ৮০৪ ও ৮০৮—ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়,
এন ৮০৫—ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া ও
এন ৮০৬—ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












