অগ্রদৃষ্টি ডেস্ক:: মধ্য ইওরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে। নতুন নাম হবে চেকিয়া।
আর এটা করা হচ্ছে যাতে ব্যবসা কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লিখতে পারে।
তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে।
ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া।
এই সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই দেশের সংসদে অনুমোদিত হয়েছে।
এই নতুন নামের ব্যাপারে জাতিসংঘকেও জানানো হবে।
১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভেকিয়া ভেঙে দুটি দেশ হয় – স্লোভেকিয়া এবং চেক প্রজাতন্ত্র।
চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে শুধু `চেক` শব্দটি ব্যবহৃত হচ্ছে।
কিন্তু সমস্যা হলো চেক শব্দটি একটি বিশেষণ এবং তাই এটা কোন দেশের নাম হতে পারে না।
তবে নতুন নামের বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে।
অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে।
আর তা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












