এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জের বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
উপজেলা পাল্টাপুর ইউনিয়নে শালবন নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৩ জুলাই বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্র্র্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহবায়ক মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, পাল্টাপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মো. নাহিদ হোসেন, পাল্টাপুর ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মো. নুরুল আমিন ও যুগ্ম-আহবায়ক মারুফ হোসেন প্রমুখ।











