এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বুধবার সকাল ১১টায় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে উচ্চ ফলনশীল অ্যারাইজ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে অনুষ্ঠিত বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে উচ্চ ফলনশীল অ্যারাইজ ধানের মাঠ দিবসে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী বাবু হেম চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়ার এশিয়া প্যাসিফিক বিজনেস হেড মিঃ অমিত ট্রিখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়ার বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর শ্রীনীভাসা কুমার কারাবাদি, বায়ার বাংলাদেশ বিজনেস ম্যানেজার সীড মোঃ আব্দুল আজিজ খান, মার্কেটিং অফিসার জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় কৃষক মোঃ আবু সুফিয়ান ও ধীরেন চন্দ্র রায় প্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত কৃষকদের উদ্যেশ্যে বক্তব্যে বলেন, বায়ার কৃষকদের পরিক্ষিত বন্ধু। তাই কৃষকদের কথা চিন্তুা করে বায়ার উচ্চ ফলনশীল ধানের বীজ উৎপাদন করে থাকে। বায়ারের পন্য ব্যবহারে খরচ কম এবং ফলন বেশী। রোগ বালাই নেই বললেই চলে এবং দ্রুত সময়ে ফলন পাওয়া যায়। এই ধান উচুঁ, নীচু জমিতেও উৎপাদনকরা যায় এবং পানি স্বল্পতা হলেও ফলন ভাল হয়। সময়ের সাথে তাল মিলিয়ে কৃষকবান্ধব পন্য উৎপাদন বিপনন করে কৃষি ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখতে বায়ার বদ্ধপরিকর।
এর আগে উদ্যোক্তা কৃষক মোঃ আবু সুফিয়ানের অ্যারাইজ ধানের মাঠ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উর্ধতন কর্মকর্তা ও এলাকার শতাধিক কৃষক এবং গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












