এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ মেয়ে উধাও এর ঘটনায় এলাকায় তোলপাড়, দিনাজপুর থানা হতে উদ্ধার, জনমনে ধারনা অপহরেনের ঘটনা।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণীর ছাত্রী জামালপুর গ্রামের সুভাষ চন্দ্র রায় কাইঠালুর কন্যা সুরভী রানী রায় (১৩) এর নেতৃত্বে সহপাঠি একই গ্রামের রতন চন্দ্র রায়ের মেয়ে শোভা রানী রায় (১৩), সাইদুল বৈজ্ঞানিকের মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (১৩), মোঃ বাদল হোসেনের মেয়ে মোছা জেসমিন খাতুন (১৩) ও মোঃ জিয়ারুল ইসলামের মেয়ে মোছাঃ জিন্না খাতুন (১৩) সহ ৫ জন গত ৪ এপ্রিল সকালে স্কুল ড্রেস পড়ে বিদ্যালয়ে যাওয়ার কথাবলে ৬ষ্ঠ শ্রেনীর ৫ জন ছাত্রী বাড়ী হতে বের হয়ে দিনাজপুর নাবিল পরিবহনে গিয়ে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে গেলে কাউন্টার মাষ্টারের সন্দেহ হলে তিনি দিনাজপুর থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ স্কুল ছাত্রীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আটক করে বাড়ীতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কুসুমতৈড় আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের নেতৃত্বে অভিভাবক সহ স্থানীয় তোবারক আলী তাবার, আবু বক্কর সিদ্দিক, আজিজুল ইসলাম ও অন্যরা থানা থেকে জিম্মায় বাড়ীতে ফিরিয়ে আনেন। স্কুল ছাত্রী উধাও এর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ ঘটনা জানতে স্কুলে ও ছাত্রীদের বাড়ীতে গিয়ে ভীর করছে। এ ঘটনার পিছনে নারী ও শিশু পাচারকারী দলের কোন সদস্য জড়িত কিনা অনুসন্ধান চলছে।
সাম্প্রতিক খবর:

বীরগঞ্জের গোলাপগঞ্জ হাটে বিক্রিত গরুর লিখাই না করাকে কেন্দ্র করে হামলায় আহত-২

বীরগঞ্জেরে ১টি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনের অবহেলার অভিযোগ

খেলাধুলা চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব- এমপি গোপাল

বীরগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে

বীরগঞ্জে কলেজ ছাত্রী নিখোজ, থানায় জিডি

জীবনকে সৌন্দর্য্যময় করতে খেলাধুলার বিকল্প নেই- এমপি গোপাল

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২৮টি বাড়ী ভষ্মিভুত ৫০ লাখ টাকা ক্ষতি সাধন

আগামী দিনে দেশ ও জনগনের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই- সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ












