এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জ মহিলা কলেজ এর সভাপতি হিসাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মঞ্জুর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর আদেশ ক্রমে কলেজ পরির্দশক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস ০৭(র-১০৪৪) জাতীঃবিঃ/কঃপঃ/২১১৪৭ নং স্মারকে গত ২৯ জুলাই ১ স্বাক্ষরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মঞ্জুর-কে বীরগঞ্জ মহিলা কলেজ এর গভনিং বডির সভাপতি হিসাবে মনোনয়ন পত্র প্রদান করেন।
উল্লেক্ষ্য, ইতিপূর্বে সভাপতি ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ মোঃ জাকারিয়া জাকা। তিনি থাকা কালে অধ্যক্ষ জহিরুল ইসলামের বিরুদ্ধে ব্যপক অর্থ কেলেংকারির সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও জাকারিয়া জাকা কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রতিষ্ঠানে চাপা ক্ষোভ বিরাজ করছিল।











