এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ র সমাপনী অনুষ্ঠান অনুষ্টত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়নে সোমবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সিনিয়ার মৎস কর্মকতা অসীম কুমার ঘোষ প্রমুখ। এসময় গলদা চিংড়ি মিশ্রচাষ করার জন্য সুন্দরীহাট গাছ এলাকার মৎস চাষী শরৎ চন্দ্র রায়, মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য ঝাড়বাড়ী এলাকার মোঃ ফজলার রহমান ও রুইজাতীয় কার্প মিশ্রচাষ করার জন্য মাহানপুর এলাকার মোঃ তৈয়ুবুল আলম উপজেলা পর্যায়ে বিশেষ পুরুস্কারে পুরুকৃত হয়। সভা শেষে বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমান কারেন্ট জাল পুড়ে ধংশ করা হয়।











