এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ ১ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের জনতিয়া ঘাট নামক স্থানে ২৪ জুলাই ভোরে ১ টি অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় এলাকা বাসী। পরে তারা বীরগঞ্জ থানায় সংবাদ দিলে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের নির্দ্দেশে এসআই হেলাল উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটির সুরতহাল রিপোট তৈরি করে লাশটি থানায় নিয়ে আসে।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন যানায়, ধারনা করা হচ্ছে লাশটি আত্রাই নদীর উজান থেকে ভেসে এসে ঐ ঘাটে লাগে। তবে ধারনা করা হচ্ছে মৃত্য ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।











