এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ বীরগঞ্জের নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বীরগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন গত বৃহস্পতিবার বিকাল ৫টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, কার্যনিবাহী কমিটির সভাপতি মোঃ মাজেদুর রহমান, সহ- সভাপতি মোঃ আরমান আলী, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, অনলাইন পত্রিকা বীরগঞ্জ টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বীরগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন তার বক্তব্যে বলেন বর্তমান সরকার সাংবাদিক সহ সকল নাগরিককে তথ্য প্রদানের আইন প্রনয়ন করেছেন আর তা বাস্তবায়নের জন্য আমি সর্বদাই প্রস্তুত আছি। তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ভূলের উর্ধে আমরা কেইনা, আমার ভূল হতেই পারে আপনারা আমার ভূল ধরিয়ে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ উপজেলায় কোন কর্মকর্তা কর্মচারী তথ্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করলে তাৎক্ষনিক আমাকে জানাবেন।
লন্ডনে এক বছরের প্রশিক্ষন সমাপ্ত করে দেশে ফিরে জন প্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনায় মোহাম্মদ আলম হোসেন গত ১২ অক্টোবর বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












