রবিন আহমেদঃ বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ তরুণের স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক জানাজার নামাজে সিলেট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা ও জকিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।
প্রিয়জনের লাশ একনজর দেখার জন্য সকাল ৮টা থেকে তাঁরা কলেজ ক্যাম্পাস জড়ো হতে থাকেন। কেউ দেখেছেন নিথর দেহ আবার কেউ কেউ নিরবে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন। এক কথায় পুরো উপজেলা শোকে স্তব্ধ, বাকরুদ্ধ। এমনকি স্মৃতি রোমন্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতজনের স্ট্যাটাস সবার নজর কেড়েছে।
জানাজার নামাজে কলেজ ক্যাম্পাস উপড়িয়ে মানুষের ঢল নামে কলেজ রোড, টিএন্ডটি রোডে। অজস্র মানুষ সেখান থেকে নামাজে শরিক হন।
ঐহিতাসিক এ জানাজার নামাজে ইমামতি করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী।
প্রধান জানাজার নামাজ শেষে কফিনে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক এলাকায় তাদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে কলেজ ক্যাম্পাসে জানাজার নামাজে উপস্থিত ছিলেন গাড়ীতে থাকা একমাত্র জীবিত হাফিজ উদ্দিন। তাঁর মাথায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












