প্রথমবারের মতো একসঙ্গে লাল গালিচায় দেখা গেল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা প্রেমিক জুটি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনুশকা প্রেমিক বিরাট সম্পর্কে বলেন, ‘বিরাট আমার আর্মক্যান্ডি। দারুণ সুপুরুষ।’
অনুষ্ঠানে কখনো ক্রিকেটার প্রেমিক মুগ্ধ চোখে তাকিয়ে ছিলেন সুন্দরী প্রেমিকার দিকে। কখনো প্রেমিকের কোমর জড়িয়ে ধরে হাঁটলেন আনুশকা। কখনো আবার তিনি হাসতে হাসতে জরিয়ে ধরলেন বিরাটকে। বিরাট-আনুশকার বিরল সব দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। পরে বিরাট নিজেও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
সম্প্রতি উইম্বলডনে রজার ফেডেরারের ম্যাচে সস্ত্রীক শচিন টেন্ডুলকারের পাশে দেখা গিয়েছিল আনুশকা-বিরাটকে। সেখানে এই নায়িকা বলেছিলেন, ‘ছুটি দারুণ উপভোগ করছি। দু’জনের জন্যই সেটা খুব জরুরী ছিল।’
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












