ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টি বেলাব উপজেলা বিন্নাবাইদ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোশারফ হোসেন বেস্তী (মানিক) কে সভাপতি ও মো: চাঁন মিয়া মেম্বারকে সেক্রেটারী করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সোমবার বিকাল ২টায় কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো: ইয়াকুক আলীর পরিচালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন বিন্নাবাইদ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন বেস্তী।
সম্মেলনে উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় পার্টি, নরসিংদী – ৪ (মনোহরদী-বেলাব) আসনের সমন্বয়কারী মো: নেওয়াজ আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান ভূঁইয়া।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আমজাদ হোসেন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহ্ এসানুল করিম মুকিত, মো: আমিনুল হক, আশরাফ উদ্দিন সাজু, মো: ইমরান হোসাইন, মো: মিজানুর রহমান, মো: জজ মিয়া, মো: ওসমান গণি, মো: আলাউদ্দিন।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












