স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ব্যবস্থাপনায় এবং পৃষ্ঠ-পোষকতায় শনিবার পল্টন ময়দান মাঠে শুরু হবে ‘৯ম পুরুষ ও মহিলা বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা ২০১৭’।
এই প্রতিযোগিতায় চারটি পুরুষ ও চারটি মহিলা দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো :
পুরুষ বিভাগ : বালাদেশ সেনাবাহিনী, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, লক্ষী বাজার রাগবি ক্লাব এবং বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাব
মহিলা বিভাগ : ফ্লেইম গালর্স রাগবি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, রাজধানী স্পোর্টিং ক্লাব এবং গুলশান রাগবি ক্লাব।
শনিবার সকাল ১১.০০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন। (বাসস)











