আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরোধী জোটকে আরও শাক্তিশালী করতে দেশটির জাতীয় কংগ্রেস নেত্রী ও ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি।
দিল্লির ১০ নম্বর জনপথে সোনিয়ার বাসভবনে গিয়ে বুধবার সন্ধ্যায় বৈঠকে বসেন দুই নেত্রী। প্রায় বিশ মিনিট ধরে কথা বলেন তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, ‘আমি যখনই দিল্লিতে আসি, তাঁর সাথে দেখা করি। আমাদের দুই জনের মধ্যে খুব ভাল সম্পর্ক রয়েছে। আজ আমি তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি এবং সোনিয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে। আমি তাঁকে বলেছি যে, দেশ চায় ২০১৯ সালের নির্বাচনে ‘একের বিরুদ্ধে এক’ লড়াই হোক। রাজনৈতিক দলগুলির যে রাজ্যে যার শক্তি বেশি সেখানে তারাই লড়াই করুক।’
মমতা আরও বলেন, ‘আমরা চাই আঞ্চলিক দলগুলির ফ্রন্টকে কংগ্রেস সহায়তা করুক, আমরা সেই বিষয়টি নিয়েও কথা বলেছি। সেক্ষেত্রে একের বিরুদ্ধে এক প্রার্থীকে দিয়ে লড়াইয়ে এগোতে হবে। তবেই ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে বিজেপিকে উৎখাত করা সম্ভব।’
বিজেপির বিরুদ্ধে তোপ দাগিয়ে মমতা অভিযোগ করেন, ‘গণতন্ত্রকে হত্যা করতে বিজেপি অত্যাচার চালাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া বিজেপি আর কিছুই করছে না।’
এদিন সোনিয়ার সাথে দেখা করার আগে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি’র (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাথেও দেখা করেছেন মমতা। প্রায় আধা ঘণ্টা বৈঠক হয় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে।
বিজেপির তিন নেতা যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরির সাথেও কথা হয় মমতার। প্রত্যেকেই মমতার দিল্লির বাসভবনে এসে বৈঠক করেন।
প্রসঙ্গত, চার দিনের সফরে দিল্লি রয়েছেন মমতা। মঙ্গলবারই নাশ্যনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), শিবসেনা, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে), সমাজবাদী পার্টি (এসপি), তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) শীর্ষ নেতাদের সাথে দেখা করে বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আনার বিষয়ে কথা বলেন মমতা ব্যানার্জি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












