অগ্রদৃষ্টি ডেস্ক: রাঙ্গামাটির বরকল জোনে কর্মরত লিংকন হোসেন (২৪) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার গোপিনাথপুর গ্রামে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, শনিবার রাতে ডিউটি করার কথা ছিল বিজিবি সদস্য লিংকনের। সকালে তাকে নির্দিষ্ট স্থানে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে ক্যাম্পের পাশের গাছে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে বরকল থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












