নয়াদিল্লি/ঢাকা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ভারত থেকে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ লক্ষ্যে ঢাকাকে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে পরিবহন ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এই প্রথম দেশে ফেরার একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেছেন।
এক বিবৃতিতে সৈয়দ মোজাম্মেল আলী বলেন, “যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে একটি বাংলাদেশি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহন ব্যবস্থার আহ্বান জানাচ্ছেন। সংবিধানের পরিপন্থীভাবে এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসিত করার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।”
এর আগে চলতি মাসের শুরুতেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেন, যা তাঁকে দেশ ছাড়ার কয়েক মাস পর বাতিল করা হয়েছিল। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে তাঁর এই নির্দিষ্ট তারিখ ঘোষণায় দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানান যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
উল্লেখ্য, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। যদিও নির্বাসনে থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












