নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ বিএনপি ও জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিছেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় দেওটি বাজারে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের হাতে দলীয় প্রতীক নৌকা ও ফুল তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
যোগদান অনুষ্ঠানে দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চাটখিল আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগ নেতা ভিপি বাহার, কিং মোজাম্মেল, অ্যাডভোকেট সোহেল খান, জেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান শিপন প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












