ডেস্ক নিউজ: কোটা আন্দোলনে নোংরা রাজনীতি করতে না পেরে বিএনপি হতাশায় ডুবে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির নোংরা স্বপ্ন বাতাসের মতো উড়ে গেছে।
রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল একটি সাহসী পদক্ষেপ। আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই বলেই দেশের স্থিতিশীল অবস্থাকে মেনে নিতে পারছে না বিএনপি।
মন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে শান্তি আছে, স্থিতিশীলতা আছে। এটা বিএনপি সহ্য করতে পারছে না। তাই পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভাল লাগেনি।
কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পয়লা বৈশাখের অনুষ্ঠান পালিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গতকাল আমি বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তাতে বিএনপিকে আক্রমণ করে কোনো বক্তব্য দেইনি। অথচ পয়লা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছিলো। এটা অত্যন্ত দুঃখজনক।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












