ডেস্ক রির্পোট: ঢাকা মহানগর কমিটিকে ভেঙে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দুই কমিটি অনুমোদন করেন।
মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দলেরপক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাসারকে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাউয়ুমকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ হাসানকে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়। মহানগর উত্তর ৬৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে মুণ্সি বজুলল বাসিত আনজু, আবদুল আলীম নকী,সহ মোট ২৩ জনকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়া ১৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এর মধ্যে দুই জনের নাম ষোষণা বাকী আছে। কোষাদক্ষ করা হয়েছে আতাউর রহমানকে। ১৯ জন সহ সাধারণ সম্পাদক করা হয়েছে। ৩ জন রাখা হয়েছে সাংগঠনিক সম্পাদক পদে-এরা হলেন, আক্তার হোসেন, সৈয়দ মনজুর হোসেন মঞ্জু ও সোহেল রহমান। দফতরের দায়িত্ব পেয়েছেন এবিএম আবদুর রাজ্জাক। প্রচার সম্পাদক পেয়েছেন ভিপি হানিফ এবং প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান বাবু।
এদিকে মহানগর দক্ষিণ ৭০ সদস্য বিশিষ্ট অংশিক কমিটি শামছুল হুদা, ইউনুষ মৃধা, নবী উল্লাহ নবীসহ মোট ২৬ জনকে সহ সভাপতির পদ দেওয়া হয়েছে। এছাড়া হাবীবুর রশিদ হাবীব, আনম সাইফুল ইসলাম, শেখ রবিউল আলম রবি, হারুণ অর রশিদসহ ১৯ জনকে যুগ্ম সাধারণ সম্পদক পদে রাখা হয়েছে। সহ যুগ্ম সম্পাদক করা হয়েছে ১৮ জনকে। তিন জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এরা হলেন-তারভীর আহমেদ রবিন, সাইফুল ইসলাম পটু এবং রফিকুল ইসলাম রাসেল। দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল হাই পল্লব।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











