আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ও বড় ভুল করেছেন। পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি সন্ত্রাসবাদ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে আজ (রোববার) একথা বলেছেন।
রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরো বলেন, ট্রাম্পের ঘোষণার কারণে ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে। এ সম্মেলনে ইরান, তুরস্ক, চীন, রাশিয়া ও আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকাররা অংশ নিচ্ছেন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছেন সে সম্পর্কে রাজা রব্বানি বলেন, পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং আমেরিকাসহ কারো হুঁশিয়ারি বিবেচনায় নেয়ার অভ্যাস পাকিস্তানের নেই।
পাক সিনেটের চেয়ারম্যান আরো বলেন, মুসলিম দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির নীতি অনুসরণ করে আসছে আমেরিকা। তিনি বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপকে সমস্ত ভুলের বড় ভুল বলে মন্তব্য করেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












