মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জের বাহুবলে বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ করায় ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ নিয়ে বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সভাপতি প্রার্থী শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহজাহান মিয়া বর্তমান সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে স্কুলের গাছ অবৈধভাবে বিক্রি করার দায়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযোগের তদন্ত করতে গেলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই সংঘর্ষ স্থল থেকে মুঠোফোনে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নজরুল ও শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ একটি মামলার তদন্তে পুলিশ গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












