মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মধ্যে প্রাচ্যের সৌদিআরব, দুবাই, লেবানন, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশের প্রবাসী বিএনপি নেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বাহরাইন।
গত ২৭ এপ্রিল রাতে বাহরাইন সিটির রিজেন্সি কন্টিনেন্টাল হোটেলে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি জননেতা শেখ আঃ হান্নানের সভাপতিত্বে ও যুবনেতা সিরাজুল ইসলাম চুন্নুর সাবলীল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, বাহরাইন বিএনপির উপদেষ্টা ফয়ছল মাহমুদ চৌঃ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুবাই বিএনপির সভাপতি জাকির হোসেন, লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, সৌদিআরব বিএনপির অন্যতম নেতা আ. ক. ম. রফিকুল ইসলাম, কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সভাপতি মন্জুরুল ইসলাম।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,বাহরাইন জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি তরুণ রাজনীতিবিদ রাজনগরের কৃতী সন্তান শেখ ছাইফুল ইসলাম, যুবনেতা সিতু মিয়া সিতু, জগলু আহমদ, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আবুল হোসেন তুহিন, গিয়াস উদ্দিন মিয়াজি, রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, দেশ ও জাতীর স্বার্থে এই মুহুর্তে ঐক্য বদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও শহীদ জিয়ার আর্দশকে সামনে রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পরার আহবান জানান।পরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












