মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ সোনার হরিন ধরতে সাত সমুদ্র তেরো নদী ফেরিয়ে একটু স্বচ্ছল আর উন্নত জীবনযাপন পরিবারের মুখে হাসি ফুটাতে মাত্র দেড় বছর আগে পাড়ি দিয়েছিলেন মধ্যে প্রাচ্যের দেশ বাহরাইনে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কান্দিগাও গ্রামের মৃত ঈমানী মিয়ার ছেলে মোঃ আলম আলী (৪৫)।
এ দিকে জানা গেছে, নিহত আলম স্থানীয় একটি মিনি সুপার মার্কেটে কাজ করতেন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ কর্মস্থলে মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।
এ দিকে নিহত আলমের নিকট আত্মীয় বাহরাইন প্রবাসী আয়না মিয়া আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন, নিহতের লাশ দেশে পাঠনোর সকল আইনি প্রক্রিয়া শেষ হয়েছে আগামী ২৭ ডিসেম্বর ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সেখান থেকে নিহতের লাশ তার পরিবার গ্রহন করেন।











